Sunday, 1st November, 2026

ভেদরগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্যে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, গৈড্যা এমএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মাসুম মিয়া, সহকারি শিক্ষা অফিসার মোঃ রিপন মিয়া, এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলি।