পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ আসপাডা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এ ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের মহা-ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী শাকিল মাহমুদের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, আল বারাকাহ ইসলামী একক বীমা প্রকল্পের উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।