Sunday, 1st November, 2026

শরীয়তপুরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু

সারাদেশে ন্যায় শরীয়তপুরে ও শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে “স্মার্ট ভূমি সেবা, স্মাট নাগরিক” এই প্রতিপাদ্য নিয়ে সেবা বুথ উদ্বোধন, র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।
কোন ধরণের হয়রানি ও ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। এ অঙ্গিকারে শনিবার (৮ জুন) থেকে শুরু হওয়া কর্মসূচী আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্বরে সেবা বুথ এর কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুউদ্দীন গিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ তাছলিমা আক্তারসহ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বিভিন্ন ইউনিয়ন (ভূমি) কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার কর্তৃক গৃহীত স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকার প্রতিবছর ভূমি সেবা সপ্তাহ আয়োজন করে। ক্যাশলেশ ভূমি সেবা, ওয়ান স্টপ সার্ভিস, ঘরে বসে ভূমি সেবা সংক্রান্ত্র বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
ই-নামজারি, হোল্ডিং ট্যাক্স প্রদান, নামজারি খতিয়ান, খতিয়ান সংক্রান্ত সেবা কিংবা পরামর্শ আপনি চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্টলে, আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে খুব সহজেই নিতে পারবেন।