Sunday, 1st November, 2026

ভেদরগঞ্জে গার্লস গাইডস্ এসোসিয়েশনের ওরিয়েন্টেশন

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো, দলের পরিচিতি ও করণীয়, ওয়ারেন্ট ও ওয়ারেন্ট বাস্তবায়ন ধারা, গার্ল গাইডস ও গার্ল স্কাউট পদ্ধতির মাধ্যমে গাইড কার্যক্রম বায়বায়নে ওয়ারেন্ট গাইডার, গাইড পরিচিতি, ইতিহাস, মিশন, ভিশন ও উদ্দেশ্য, গাইড প্রতিজ্ঞা, লক্ষ্য, পরোপকার, গাইড নিয়মাবলি।
সভায় বিশেষ অতিথি ছিলেন সাজাপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন। উপজেলা কমিশনার সুলতানা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈড্যা এমএস ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, চরকুমারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মহসিন, উত্তর তারাবুনিয়া মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন সরকার। স্বাগত বক্তব্য রাখেন সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিৎ কুমার বারুরী।
ওরিয়েন্টেশনে উপজেলার মাদ্রাসা, কারিগরি ও মাধ্যমিক স্কুলের প্রধানগণ অংশগ্রহন করেন।