শরীয়তপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার সকাল থেকে শরীয়তপুর জেলা শহরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় শরীয়তপুর পৌরসভার ১৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর বালক দলের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে ৪০ নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর রানার আপ হয়েছে পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয়েছে আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শরীয়তপুর পৌলসভার মেয়র পারভেজ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্বত করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপদেষ্টার দায়িত্ব পালন করেন পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। উপস্থাপনার দায়িত্বে ছিলেন লিয়াকত হোসেন খান। খেলা পরিচালনা করেন খলিলুর রহমান সিকদার, রাজেন্দ্র চন্দ্র দাস ও আমিনুল ইসলাম।