শিবচর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ৬শ কৃষকের মাঝে ৩ হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) উপজেলা কৃষি অফিসের সামনে থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারিকেল চারা বিতরণ করেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম মিয়া। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার), মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকার ভোগী কৃষকগণ।