Sunday, 1st November, 2026

নড়িয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আঃ ওহাব বেপারী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও নড়িয়া পৌর মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
এর আগে সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।