Sunday, 1st November, 2026

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান জেলার উন্নয়ন কাজসমূহ স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে।
সড়ক ওজনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলীগণ জানান, তাদের আওতাধীন বাস্তবায়িত প্রকল্প সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দীন গিয়াস এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসলিমা আক্তার সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রগণ।