Sunday, 1st November, 2026

নড়িয়া পৌরসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডে লোনসিং রোডে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় পৌর মেয়র জানান, শুধু বৃক্ষরোপণ করে দায়িত্ব শেষ করা যাবে না। গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারণে নিয়মিত পরিচর্যাও করতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই এবার নড়িয়া পৌর শহরে মাস ব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপন কর্মসূচি পৌরসভার পরিবেশ রক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।
বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন মৃত্তিকা’র সদস্য সাইদুল হক মুন্না, কাজী আশ্রাফ, জসিমউদ্দিন, আশ্রাফুল আলম রিয়াজ, মোশাররফ হোসেন, রহিত রাজু ঘোস, সুপ্রিয় সায়্যিদিন প্রমুখ উপস্থিত ছিলেন।