Sunday, 1st November, 2026

মহিষার দিগম্বরী স্কুলের শতবর্ষ পুর্তির লগু উন্মোচন করবেন নাহিম রাজ্জাক

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীণ ও ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব-২০২৫ পালন উপলক্ষে আয়োজনের লগু উন্মোচন করা হবে।
বুধবার (১৭ জুলাই) বিকাল সারে ৪টায় আনুষ্ঠানিক ভাবে লগু উন্মোচন করবেন স্বণির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা, ইয়াং বাংলার আহবায়ক শরীয়তপুর-৩ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক কৃর্তি শিক্ষার্থীগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব বাস্তবায়ন প্রচার কমিটির আহবায়ক মোঃ শাহ আলম হাওলাদার।
উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর পদোধূলি ধন্য, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসহ নানান ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক শিক্ষা প্রতিষ্ঠান মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয়। আমাদের প্রিয় নেতা জাতীয় বীর, সাবেক মন্ত্রী, আধুনিক শরীয়তপুরের রূপকার, প্রয়াত আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এ বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন ও এর আঙ্গিনায় গঠিত মুক্তিবাহিনী। এ বিদ্যালয়ের পাশে চীর নিদ্রায় শায়িত আছেন ভেদরগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধে প্রথম শাহাদাৎ বরণকারী শহীদ আক্কাস। এছারা হাজার বছরের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা। তাই আমি আয়োজক কমিটির সভাপতি হিসেবে প্রত্যাশা করছি আগামী বছর ২০২৫ সালে আমাদের আয়োজনটিকে ঐতিহাসিক করার জন্য আমাদের প্রিয়নেতা নাহিম রাজ্জাক লগুটি উন্মোচন করে আমাদের আগামী পথ চলার প্রেরণা হবেন।
আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ মোতালেব হোসেন মোল্যা জানান, আজ বিকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এঁর স্মাট বাংলাদেশ গড়ার কারিগর, আমাদের শরীয়তপুরের উন্নয়ন ভাবনার স্বপ্নসারথী আলহাজ্ব নাহিম রাজ্জাক আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের লগু উন্মোচন ও সদস্য রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, মহিষার ইউনিয়ন চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গের।