Sunday, 1st November, 2026

শরীয়তপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের র‌্যালি

দেশব্যাপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মৃত্যুবরণকারী শহীদদের স্মরণে শরীয়তপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শিক্ষা অফিস হয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসে শেষ হয়।
পরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শরীয়তপুর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আবদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মজিবুর রহমান, অধ্যাপক মঈনুদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি, শরীয়তপুর জেলা শাখার সম্পাদক সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক সাঈদ মাহমুদ, সহকারি শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন মোল্লা, সিনিয়র সহকারি শিক্ষক লিটন সরদার, প্রধান শিক্ষক কাওসার আহমেদ, অধ্যাপক ওবায়দুর রহমানসহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার নেতৃবৃন্দ।
এই কোটা প্রথা বাতিলের দাবিতে যারা আন্দোলন করেছে তাদের সবাই ছাত্র। গত ৫ তারিখে তাদের বিজয় হয়েছে। এই আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন। তাই ছাত্র সমাজের বিজয় ও আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা আজ র‌্যালি করলাম। এ সময় বক্তারা জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসে ঘুষ বাণিজ্যসহ সকল অনিয়ম দুর্নীতি বন্ধের আহবান জানান।