Friday, 23rd October, 2026

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র প্রস্তুত, নেতা-কর্মীদের সাথে কালুর মতবিনিময়

আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রস্তুত করে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোবমার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মতবিনিময় সভায় পালং-জাজিরা এলাকার বিএনপির নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সরদার একেএম নাসির উদ্দিন কালু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সর্বপ্রথম আমি জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। দল আমাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমান শরীয়তপুর পৌরসভার নির্বাচনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। কানার বাজারে একটি নির্বাচনী সভায় বসে সংবাদ পাই আমার দলীয় মনোনয়ন বাতিল হয়েছে। পরবর্তীতে তারেক রহমানের অনুমতি নিয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করি। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
আজও আমি দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। আজ আমি মনোনয়নপত্র প্রস্তুত করে রেখেছি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি মনোনয়ন পত্র দাখিল করব। এর পরেও সিদ্ধান্ত পরিবর্তন করার সময় থাকবে। আপনারা বিগত দিনে আমার সাথে থেকেছেন। আজও আছেন এবং আগামীতেও থাকবেন বলে আমি বিশ^াস করি। আপনারা সাথে থাকলে আমি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হতে পারব বলে আমি আশাবাদী।
আমি শরীয়তপুর পৌরসভার নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হই। দল আমাকে বহিস্কার করলেও পরবর্তীতে স্বপদে বহাল করেছিলেন।