শরীয়তপুর-২ আসনে নড়িয়ায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে অন্তত ১২ জন আহত হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দফায় দফায় উপজেলার ভোজেশ্বর বাজার, পাইলট মোড় এলাকা ও মুলফৎগঞ্জ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর জেলা জামায়াত ইসলামী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনেরন জামায়াত ইসলামী প্রার্থী ডা. মাহমুদ হোসাইন বকাউল। এসময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলনা আব্দুর রব হাসেমী, নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারী মাসুদুর রহমান, এনমিপি নেতা সবুজ তালুকদারসহ জামায়াত ও ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে ১০ দলীয় জোট সমর্থীত জামায়াত প্রার্থী ডা. মাহমুদ হোসাইন বকাউল বলেন, ফেসবুকে স্ট্যাটাচ দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের উপর হামলা করেছে। এর প্রতিবাদ ফেসবুকেও করা যেত। তারা হামলা করে নেতাকর্মীদের আহত করেছে। এতেই মনে হয় নির্বাচনে লেবেল প্লেইং সম্ভব না। আমি সংবাদ মাধ্যমে প্রশাসনকে বিষয়টি অবগত করতে চাই।