শরীয়তপুরের ডামুড্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাছাইকৃত ১২০ জন গরিব শিশু শিক্ষার্থীদের মাঝে (ফ্যামিলি প্যাক বিস্কুট, নুডুলস, গুড়া দুধ, বাদাম, চাল, মসুর ডাল, তৈল সহ অন্যান্য শিশু খাদ্য বিতরণ করা হয়। এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় হতে বাছাইকৃত গরীব পাচ শতাধিক খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান প্রমুখ।