ইসলামী ব্যাংক সাধারণ গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক শরীয়তপুর জেলা শাখার সাধারণ গ্রাহকরা সোমবার (৮ জুন) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক শরীয়তপুর জেলা শাখার সামনে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচার সরকারের দোসর খোরশেদ আলম ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। তিনি তার দায়িত্ব পালনের সময় অনেক দুর্নীতি করেছিলেন। স্ত্রীর নামে ব্যাংক থেকে ঋণ নিয়েও তা পরিশোধ করেনি। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার সময় তিনিও পালিয়ে যায়। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে বৃহত্তর ব্যাংক ও গ্রাহকদের আস্থার ব্যাংক ইসলামী ব্যাংক। সেই আস্থার জায়গা ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য নীতিনির্ধারক স্থানে দুর্নীতিবাজ খোরশেদ আলমকে নিয়োগের পায়তার চলছে। সরকারকে আহবান করব আপনারা সাধারণ জনগণের আস্থার জায়গা নিয়ে খেলবেন না। ইসলামী ব্যাংক সাধারণ গ্রাহকদের আস্থার ব্যাংক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান যোগ্য। তাই তাকে স্বপদে পুনর্বহালের দাবী জানানো হয় মানবববন্ধন থেকে।
এসময় সচেতন গ্রাহক ফোরামের সভাপতি মো. শাহ জাহজালাল চৌধুরী, সদস্য আবদুস ছাত্তারসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও সকল শ্রেনি পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
পরে গ্রাহক ফোরামের আহবানে শরীয়তপুর শাখায় কর্মকর্তা-কর্মচারীগণ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা কলম বিরতি পালন করে।