পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর শরীয়তপুরের ডামুড্যা সার্ভিস সেলে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।।
বুধবার (১০ আগস্ট) সকাল ১০ টায় কোম্পানীর ডামুড্যা সার্ভিস সেল কার্যালয়ে এ চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল। ডামুড্যা সার্ভিস সেল ইনচার্জ ও ডিজিএম মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প ইনচার্জ মোঃ কবির হোসেন হাওলাদার ও জিএম (উঃ) সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন, এজিএম মোঃ বিল্লাল হোসেন ও নাজমুন নাহার নিটু।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এমডি বি এম ইউসুফ আলী শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান করেছেন। মেয়র আরও বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের সেরা কোম্পানীতে পরিণত হয়েছে। আমি এ কোম্পানীর উত্তর উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নান্নু মৃধা বলেন, শরীয়তপুরের কৃতি সন্তান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী স্যার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী স্যারের দিক নির্দেশনায় আমরা সম্মানিত বীমা গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ চেক সঠিক সময়ে তাদের পৌঁছে দিতেছি এবং নতুন নতুন গ্রাহক সৃষ্টি করে যাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা সার্ভিস সেলের আওতাধীন বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও ফিল্ড অফিসারগণ।