Thursday, 29th October, 2026

মাদারীপুরে পপুলার লাইফের গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাদারীপুর অঞ্চলে গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) মাদারীপুর অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ব্যবসা উন্নয়ন সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম, উর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহশিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান সিকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, মুফতি দিদারুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান।