আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য বিভিন্ন কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ বাহালুল খান বাহার।
বুধবার (২৭ মার্চ) ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর কাছে থেকে তিনি ক্রেস্ট উপহার ও সনদ গ্রহণ করেন।
জানা গেছে, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ১ জুন ২০২২ তারিখ যোগদানের পর থেকে মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তালিম, অবৈধ মাদকদ্রব্য, জালটাকা, চোরাই গাড়ি উদ্ধারসহ জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোঃ বাহালুর খানকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচন করা হয়।
সভায় ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া রমজান মাসের গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেয়া হয়।
এ সময় ঢাকা রেঞ্জের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বাহালুল খান বাহারকে ঢাকা রেঞ্জের ডিআইজি, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। শরীয়তপুর পুলিশ সুপার, মোঃ সাইফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ভেদরগঞ্জ থানার সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।