Friday, 30th October, 2026

বিশ্ব মা দিবস উপলক্ষে ভেদরগঞ্জে আলোচনা সভা

রোববার (১৪ মে) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন মিষ্টি।