ভেদরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন একাডেমীক সুপারভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, গৈড্যা এমএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বর্তমান প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়া। এ সময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।