Thursday, 5th November, 2026

শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্তময় নির্ভিক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেল দিকস পালিত হয়েছে। এই উপলক্ষে জয় স্মার্ট সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সদর উপজেলা প্রশাসন।
১৮ অক্টোবর সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুপ্তা মেহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।