Thursday, 5th November, 2026

শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারী) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ। অতিরিক্ত জেলা জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীল সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাতে মনিটরিং কার্যক্রম জোরদার করার প্রস্তাব করা হয়।