Friday, 6th November, 2026

সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ প্রোগ্রামের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাঘের কনকনে শীত ও হিম শীতল বাতাসের দাপটে জবুথবু জনজীবন। শীতের এই তীব্রতা অতিদরিদ্রদের কাবু করে ফেলেছে। সূর্য্যরে দেখা মেলে না অধিকাংশ সময়। সেই মুক্ষম সময়ে অতিদরিদ্র শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে আকন কান্দি ও গাগ্রীঝরা কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) । তাদের সদস্যদের মাঝে ২৪ জানুয়ারী বুধবার বিকাল ৪টায় নড়িয়া উপজেলার আংগারীয়া এরিয়ার ডগ্রীবাজার শাখার আকন কান্দি ও গাগ্রীঝরা সিডিসির মাধ্যমে সাজেদা ফাউন্ডেশন উত্তরণ প্রোগ্রামের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন তালুকদার। শীতবস্ত্র বিতরণকালে অতিদরিদ্র মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, সাজেদা ফাউন্ডেশন আমাদের এলাকার অতিদরিদ্র মানুষের মাঝে বিনা সুদে ঋণ, সম্পদ এবং সদস্যদের বিনা টাকায় ঔষধ বিতরণ করে। তাদের কার্যক্রমে আমিসহ সুবিধাভোগীরা খুব খুশি। সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও গরীব অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সিডিসি কমিটির সভাপতি গিয়াস উদ্দীন ও বিল্লাল হোসেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই শীতে অনেক কষ্ট করতেছেন। তাদের পরিশ্রম ও সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ প্রোগ্রামের সহযোগিতায় সিডিসি কমিটির সদস্যরা আজ শীতবস্ত্র কম্বল পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিসি কমিটির অন্যান্য সদস্যসহ সাজেদা ফাউন্ডেশন উত্তরণ কর্মসূচির প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া শবনম, এ্যাসিসট্যান্ট কো-ওয়ার্ডীনেটর সুমাইয়া খাঁন সেজুতি, জোনাল ম্যানেজার মোঃ বাবুল হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন করেন টিম লীড জাহাঙ্গীর আলম।