‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় সরকারি ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো: ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন, ভেদরগঞ্জর উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো: মস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, মেলায় অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহণ করছে। মেলা সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এবারের প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী।
মেলায় উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আবিস্কৃত প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মেলায় প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার অ্যালার্ম, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিস্কার স্টল গুলোতে স্থান পায়। এ সময় অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।