শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী লাকার্তা জামিয়া ইসলামিয়া মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠিত হয়। মাদরাসার মুতাওয়াল্লী ও সভাপতি আলহাজ্ব আছাদুর রহমান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা আলহাজ্ব প্রকৌশলী আজাদুর রহমান সিকদার, উপদেষ্টা আলহাজ্ব আবেদুর রহমান সিকদার।
সবক প্রদান ও নসিহত পেশ করেন, জামিয়াতুন নুরুল হাসান আল কাসেমিয়া উত্তরা এর প্রতিষ্ঠাতা শাইখুল হাদীস আল্লামা নাজমুল হাসান কাসেমী, দারুর উলুম রামপুরা এর প্রতিষ্ঠাতা শাইখুল হাদীস আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমী, গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুস। ইসলামিক ইস্কলার মাওলানা মুখতার হোসেন।
মসজিদের খতিব হাফেজ মাওলানা রিয়াজুল করিম এর সঞ্চারনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরণ্য আলেম উলেমা, জেলা ও উপজেলার উলেমা পরিষদের নেতৃবৃন্দ।