Saturday, 31st October, 2026

ডামুড্যায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শরীয়তপুরের ডামুড্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতী শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে বিজয় মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার ওসি এমারত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।