২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সময়, শ্রম ও খরচ বাঁচিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০ একর বোরো হাইব্রিড সমলয় প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রিয়াজুর রহমান। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন সহ গোসাইরহাট উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষানীগণ।
প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, কম্বাইন হার্ভেষ্টর দ্বারা প্রতি শতাংশ জমির ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দিসহ খরচ মাত্র ৮৫ টাকা যা শ্রমিক ও মাড়াই মেশিনের মাধ্যমে করতে খরচ হবে প্রায় ১৮০-২০০ টাকা।