Friday, 6th November, 2026

গোসাইরহাটের সামন্তসারে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস শরীয়তপুরের ব্যবস্থাপনায় বুধবার (১৫ মে) সকাল ১০ টায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তসার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন ঢাকা গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় হাছিনা আক্তার।
মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, সামন্তসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সামন্তসার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাচ্চু তফাদার ও শারমিন বেগম।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষা ও জেন্ডার সমতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।