Friday, 6th November, 2026

ভেদরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

“স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে-খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্য সামনে রেখে ভেদরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন পোদ্দার এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা: শুভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি এম এ রেজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সিনিয়র মৎস্য অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সোবহান মুন্সী, উপজেলা সমাজসেবা অফিসার, কৃষি অফিসার, মেডিকেল অফিসার ডা: মাসুম বিল্লাহ, ডা: মাসুম আবির, ভেদরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর পক্ষে শিক্ষক আবুল বাশার, নারায়নপুর ইউপি চেয়ারম্যান হাজি সালাউদ্দিন মাদবর, ভেদরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সফি, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন হিরো, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন পোদ্দার বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর মূল লক্ষ্য হলো-দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।