Friday, 6th November, 2026

সখিপুর ইউনিয়ন আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ মে) শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি কামরুজ্জামান মানিক সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদার, কলেজের অধ্যক্ষ অশত চন্দ্র হাওলাদার, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন মুন্নু সরকার, সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মচারীগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।
তিনি আরো বলেন, বাল্যবিবাহ নারীর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পথ রুদ্ধ করে দেয় যা নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।