জেলার ভেদরগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে বোরো চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম। সোমবার (২০ মে) সকাল ১০ টায় উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো: ইমামুল হাফিজ নাদিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুল হক, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: আলমগীর কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, এ বছর ভেদরগঞ্জ উপজেলায় ৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।
উপজেলা গুদাম কর্মকর্তা আলমগীর কবির জানান, এ বছর চাল ৪৫ টাকা কেজি দরে ৭০ মেট্রিক টন সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ চাল উপজেলার এম এম রাইস মিল এর মালিক আবু তাহের হাওলাদারের সাথে আমাদের চুক্তি হয়েছে।