Saturday, 31st October, 2026

শরীয়তপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা

নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে। বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাাথায় নমঃ ও শ্রী শ্রী গুরু-গৌরাঙ্গৌ জয়ত স্মরণে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শ্রী শ্রী রাধা মদন নামহট্ট মন্দিরের ভক্তবৃন্দ এক শোভাযাত্রা বের করে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টায় জেলা শহরের ঋষিপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উল্টো রথযাত্রা শ্রীমান অমল কীর্তন দাস ও শ্রীমান সুনিল দাসের নির্দেশনায় পরিচালিত হয়। রথযাত্রায় নারী-পুরুষ ও শিশু সহ সকল বয়সী ভক্তরা অংশগ্রহণ করেন। তারা রথের দুপাশে মোটা রশি বেধে বাদ্যযন্ত্রের তালে তালে টেনে নিয়ে যান।