শরীয়তপুরের ডামুড্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টার সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবেক মিতালী সিনেমা হলের সামনে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মাদবর, ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাকির রাড়ি, মোঃ সোহেল বেপারী, মিরাজ সরকার, রাজিব সিকদার, তুষার সিকদার, বাবু বেপারী, রুবেল আকন, মোঃ নাজমুল সহ স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।