Friday, 6th November, 2026

ভেদরগঞ্জে জেলেদের মাঝে গরু বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক হিসেবে গরুর বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে গরুর বাছুর বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ জন জেলে পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভুমি মোঃ ইমামুল হাফিজ নাদিম ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইনামুল হাফিজ নাদিম বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, একক প্রজাতি হিসাবে সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদনে একক ভাবে ইলিশের অবদান প্রায় শতকরা ১২-১৩ ভাগ। বার্ষিক গড় প্রায় ২ লক্ষ মে: টন। যার মুল্য প্রায় ২ হাজার কোটি টাকা। জিডিপিতে ইলিশ মাছের অন ১.০%। জাতীয় রপ্তানি আয়েও ইলিশ মাছ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। প্রতিব ২,০০০-৮,০০০ মে: টন ইলিশ মাছ ভারত এবং অন্যান্য দেশে রপ্তানি করে ৫০-৬০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
কর্মসংস্থানেও ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের ৪০টি জেলার ১৪৫ টি উপজেলার ১ হাজার ৫০০ টি ইউনিয়নের ৪ লাখ ৫০,০০০ জেলে ইলিশ মাছ ধরে থাকে।