Sunday, 8th November, 2026

শরীয়তপুরে নকশি কাঁথা তৈরির সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ৭৫ দিন মেয়াদী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী) সহ ভিডিপির সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নারীদেরকে ৭৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করে। চতুর্থ বারের মতো শরীয়তপুরে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীকে সেলাই, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। যারা প্রশিক্ষণ পেয়েছে তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়তে পারবে। যারা একেবারেই আর্থিকভাবে অসচ্ছল, তারা আনসার ও ভিডিপি ব্যাংক থেকে সল্প সুদে ঋণ নিয়ে নিজেই একজন সফল উদ্যোক্তা হতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তাহমিনা আক্তার, সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানাসহ আনসার বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।