“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বির্তক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু বকর ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী।