Tuesday, 27th October, 2026

ভেদরগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ভেদরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ১১ টা ভেদরগঞ্জ উপজেলা অফিসার ইনচার্জ মোঃ রাজিবুল ইাসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ এর সভাকক্ষে এ সভ অনুষ্ঠিত হয়।

এ সময় ভেদরগঞ্জ উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি শিবনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক জয়ন্তমন্ডল সহ ভিবিন্ন পুজামন্ডপ এর সভাপতি সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভেদরগঞ্জ সখিপুর এর বাংলাদেশ জামায়াত ইসলামী, বিএনপির নেতৃবৃন্দ ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন আমাদের পুজা উদযাপনে ভেদরগঞ্জে অতিতে কোন সমস্যা হয়নি ভবিস্বতেও হবেনা। কারন আমাদের সাথে জামায়াত ইসলামী সহ সকল দলের সাথে ও ব্যাক্তিদের সাথে সুসম্পর্ক রয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুর রহমান বলেন আমরা সন্তিশৃঙ্ঘলা বজায় রাখব প্রতিটি পুজামন্ডপে সিসি ক্যামেরা রাখতে হবে। আজান ও নামাজের সময় সাউন্ড নিয়ন্ত্রণে রাখব। আমাদের পুলিশ ও জনপ্রতিনিধিরা আপনাদের পাসে থাকবে।