Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

‘মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বপ্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ’ প্রতিপাদ্যে শরীয়তপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে সকাল ৯.৩০টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন। ি
বশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডা. নওশাদ মাহমুদ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলনা খলিলুর রহমান ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান। এসময় বিভিন্ন বয়সী প্রবীণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবীণদের বিভিন্ন সরকারী দপ্তর থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে হয়নারী হতে হয় এমন তথ্য উল্লেখ করে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান। প্রবীনদের জন্য সকল সেক্টরে হয়রানী মুক্ত পরিবেশ গড়ার আহবান জানান এই প্রবীন নেতা।
প্রবীনদের করুণ পরিনতির জন্য পারিবারিক শিক্ষাকে দায়ী করে জেলা জামায়াতের সাবেক আমীর মাওলনা খলিলুর রহমান বলেন, আমি ৮২ বছরে পা রেখেছি। অভিজ্ঞতা থেকে বলছি, বয়স্ক ভাতা ও বৃদ্ধাশ্রম দিয়ে প্রবীনদের সমস্যা সমাধান করা সম্ভব না। পারিবারিক শিক্ষা থাকলে প্রবীণরা কখনও অবহেলিত হবে না।