Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদান চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২৩-২৪ অর্থ বছরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় জেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন।
জানাগেছে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২৩-২৪ অর্থ বছরের ৪০টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।