Saturday, 7th November, 2026

পূর্ব ডামুড্যা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা সরকার বাড়ি ঈদগাঁহ মাঠে পূর্ব ডামুড্যা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব ডামুড্যা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শ্যামল বেপারী।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমাস সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দেওয়ান, উপজেলা কৃষক দলের সভাপতি রিপন বেপারী, বিএনপি নেতা ডাঃ আব্দুস জাহের, মোকলেসুর রহমান, সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, জাসাস সভাপতি মো: পলাশ ঢালি, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান সৈকত, জাকারিয়া দুলাল সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।