শরীতপুরের জেলা প্রশাসক (ভারঃ) সাদিয়া জেরিন বলেছেন, সম্মিলিত ভাবে অভিযান পরিচালনার সুবাদে এবার মা ইলিশ সংরক্ষণ অভিযানে এখনো নদী জেলে মুক্ত রয়েছে। কোন জেলেই দিনে বা রাতে নদীতে নামতে সাহস পাচ্ছেনা। প্রশাসনের এ তৎপরতা বজায় থাকলে আমরা সফল হবো। তাই আমি বিশা¦স করি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা অমাদের দেশ ও জাতির ভালোর জন্য আমাদের শরীয়তপুর জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করবো ইনশাআল্লাহ। মঙ্গল (১৫ অক্টোবর) সভাপতির বক্তব্যে তিনি মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির অবহিতকরণ সভায় এ কথা বলেন।
শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা মৎস্য অফিসার মোঃ হাদিউজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম (সেবা), পুলিশ সুপার চাঁদপুর নৌপুলিশ মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দীন, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, নড়িয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোসেন মৃধা, গোসাইরহাট উপজেলা মৎস্য অফিসার আবুল কাশেম।