Saturday, 7th November, 2026

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ম্যানেজার’স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় কোম্পানির কনফারেন্স রুমে এ ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিও বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল ও এনামুল হক। আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।