Saturday, 7th November, 2026

নিয়মিত বাজার মনিটরিং করছেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম

সাতকানিয়ার কাচাবাজার ও কেরানিহাট কাচাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান ২৩ অক্টোবর বিকেলে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার বিষয় গুলি প্রাধান্য দিয়ে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়ার ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারী তৌহিদুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলে যানিয়েছেন।