শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
জরিমানা প্রাপ্ত মো. সুজন শেখ (২০) জামালপুর জেলা সদর উপজেলার কলকিয়ারা এলাকার শফিকুল শেখের ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মিত্রসেনপট্রি গ্রাম এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের জন্য জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান সবসময় অব্যাহত থাকবে।