Monday, 9th November, 2026

ভেদরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ভেদরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারী মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ রহমান, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুর রহমান। বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি আবুল হাসেম ঢালী, সাধারণ সম্পাদক বি এম মোস্তফা, সখিপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক আজমল হক নান্টু মালত, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ মাসুম বালাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।