Monday, 9th November, 2026

শরীয়তপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান

শরীয়তপুর জেলার জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের মাঝে ১১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে শরীয়তপুর জেলা পরিষদ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জেলা পরিষদের সামনে থেকে শহীদের পরিবার ও আহতদের হাতে এ অনুদানের চেক তুলে দেয়া হয়। শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এইচ এম আদর।
এ সময় জেলার তালিকা ভুক্ত ১২ জন শহীদের পরিবারকে ৩০ হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার ও ৩৭ জন আহতকে ২০ হাজার টাকা করে ৭ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হয়।