শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫ টি পদের মধ্যে বিএনপি ১৪টি ও গণঅধিকার পরিষদ ১টি পদে নির্বাচিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এই ১৫ প্রার্থী ব্যতিত অন্য কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সিরাজুল হক আকন তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সভাপতি পদে এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি ড. আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক. এনামুল হক এনাম, অর্থ-সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক এইচ, এম লোকমান হোসাইন, অডিট-সম্পাদক জাফর ইকবাল মাসুদ, সদস্য পদে মোঃ সাখাওয়াত হোসেন মোল্যা, মোঃ মাহবুবুর রহমান স্বপন, মোঃ জাকির হোসেন অলুকদার, জয়নাল আবেদীন, মুনিরা আক্তার নির্বাচিত হয়েছেন।
অপর দিকে, লাইব্রেরী-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণঅধিকার পরিষদ সমর্থিত এ্যাড. মোঃ জাকির হুসাইন নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ সিরাজুল হক আকন জানান, আজ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনে ১৫ জন প্রার্থী ব্যতিত অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় সমিতির সংবিধান অনুযায়ী তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।