Tuesday, 27th October, 2026

শরীয়তপুর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলার ব্যবসায়ীদের কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত শরীয়তপুর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কমিটি ঘোষণা করেন ফরিদপুর অঞ্চল সভাপতি শামসুল ইসলাম আল-বরাটি।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল ডা. আনোয়ারুল আজীম, শরীয়তপুর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমী। মোঃ আতিকুর রহমান কবির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল সভাপতি শামসুল ইসলাম আল-বরাটী।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, সহ-সভাপতি শাব্বির আহমদ ও আবুবকর সিদ্দিক, সেক্রেটারী, মো: আতিকুর রহমান কবির, সহকারী সেক্রেটারী মাসুম বিল্লাহ ও আলমগীর হোসেন, কোষাধ্যাক্ষ সাইয়্যেদ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. ফরিদ বেপারী, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. এমদাদুল হক, সমাজ কল্যান সম্পাদক মো. মফিজুর রহমান। কার্যকরী সদস্যদের নাম পরবর্তিতে ঘোষণা করা হবে।