Tuesday, 10th November, 2026

শরীয়তপুর সদর উপজেলার কর্মকর্তাগণ ও সূধীজনদের নিয়ে মতবিনিময় সভা

নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগমকে স্বাগত জানিয়ে শরীয়তপুর সদর উপজেলার কর্মকর্তাগণ ও জেলার সূধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাফিস এলাহির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, বাংলাদেশ জামায়েত ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা মোঃ খলিলুর রহমান, সাংবাদিক মজিবুর রহমান মাদবর, মো: হাবিবুর রহমান হাবীব, আবুল হোসেন সরদার, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, শাহ মুহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, এনসিপি জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন, যুগ্ম সমন্বয়কারী মুক্তার হোসেন সবুজ তালুকদার, গণধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং জুলাইয়ে নিহত শহীদ পরিবারের সদস্যরা।