শরীয়তপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির শরীয়তপুর জেলা শাখা।
এ সময় সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি মোঃ লুৎফর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ আলী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমারন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মলিনা নাসরিনসহ অন্যান্য ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছার জবাবে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, সরকারে প্রশাসনের মূল বা শিকড় হচ্ছে ইউনিয়ন পরিষদ। সেখানে আপনারা জনগণকে অনেক সহজ সেবা দিতে পারেন। আপনাদের আন্তরিকতায় আমাদের কাজ অনেক সহজ ও সরকারি সেবা প্রাপ্তি সুগম হবে। আমি বিশ্বাস করি আপনারা হচ্ছেন জনগণ ও জনপ্রতিনিধির সেতু বন্ধন।